কোর্সের বিবরণ
বদনজর, জাদুটোনা, তাবিজতুমার, জিনের আসর জাতীয় ভিন্ন ও বহুমাত্রিক এ-সব সমস্যার সমাধান সাধারণত জাগতিক চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব হয় না। ভুক্তভোগী ডাক্তারের শরণাপন্ন হলেও তার রোগ ধরা পড়ে না। ডাক্তারি পরীক্ষায় সম্পূর্ণ সুস্থ দেখালেও বাস্তবে ভুক্তভোগী থাকে অসুস্থ। ফলে তাকে নানানভাবে হয়রানির শিকার হতে হয়। আর তুকতাক-করা ভণ্ড কবিরাজদের কাছে গেলে তো দুনিয়া-আখিরাত উভয়টাই হারাতে হয়। অথচ সমস্যার শুরু থেকে নিয়মিত রুকইয়াহ শারইয়াহ করলে আল্লাহর ইচ্ছায় অল্প ক’দিনেই আরোগ্য লাভ করা যায়। . ‘রুকইয়াহ’ নববি চিকিৎসার একটি পদ্ধতির নাম; অর্থাৎ কুরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোআ এবং সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন রোগ-ব্যাধি ও সমস্যা-সমাধানের চিকিৎসার যে-নববি পদ্ধতি রয়েছে, তা-ই রুকইয়াহ। এই চিকিৎসা-পদ্ধতিতে বদনজর, জাদুটোনা, জিন-পরীর আসর, ওয়াসওয়াসাসহ অন্যান্য শারীরিক ও মানসিক রোগের সমাধান রয়েছে। এ নিয়েই আলোচনা হবে আমাদের এই কোর্সটিতে।
এ কোর্সটি কার জন্য?
- যে মায়েরা সন্তানের নিরাপত্তা নিয়ে অন্তরে দুশ্চিন্তা অনুভব করেন
- যারা ঘর ও পরিবারকে কুরআনিক হিফাজতে রাখতে চান
- যারা অকারণ ভয়, অশান্তি বা দুঃস্বপ্ন নিয়ে চিন্তিত
- যারা নিজে শিখে নিজের পরিবারকে কুরআনিক সুরক্ষায় রাখতে চান
কোর্সে কী শিখবেন?
- রুকইয়াহ কী, কেন প্রয়োজন
- সহিহ পদ্ধতিতে রুকইয়া করার ধাপ
- জিন, জাদু ও বদনজরের ক্ষেত্রে করণীয়
- কুরআন-সুন্নাহ ভিত্তিক সুরক্ষা আমল
- নিজে ও পরিবারে রুকইয়া করার প্র্যাকটিক্যাল গাইড
- প্রয়োজনীয় দোয়া ও আয়াত অনুশীলন
কোর্সে যা পাবেন
- লাইভ ক্লাস
- প্র্যাকটিস ক্লাস
- লাইভ সাপোর্ট
- রেকর্ডিং ক্লাস
- প্রয়োজনীয় লেকচার নোট/শিট/ব্লগ
- এ্যাসাইনমেন্ট
- পরীক্ষা
কোর্সে বিস্তারিত
- সময়: ১০ দিন
- মূল ক্লাস: ১০ টি
- প্র্যাকটিস ক্লাস: ১০ টি
- সপ্তাহের প্রতিদিন ক্লাস
- ক্লাস মাধ্যমঃ জুম
- ক্লাসের সময়: (দুপুর ১২-১ টা)
টিচার:
প্রধান টিচার: শারমিন হাবীবা
সহকারী: ৩ জন অভিজ্ঞ মহিলা ট্রেইনার
ক্লাসের বিষয় সমূহ
- রুকইয়াহর কী এবং শরীয়তের দৃষ্টিতে এর বিধান
- যাদু, জ্বিন ও চোখের হিংসা / বদনজর সম্পর্কে বাস্তব জ্ঞান
- রোগ শনাক্তকরণ ও রুকইয়াহর ধরন
- রুকইয়াহর আমল, পদ্ধতি ও করণীয় (নিয়মাবলী ও শর্তসমূহ)
- প্র্যাকটিক্যাল রুকইয়াহ (ব্যবহারিক ক্লাস)
- শিরকি ঝাড়ফুঁক, কুসংস্কার ও জাল তাবিজ চেনার উপায়
- পূর্ণাঙ্গ গাইডলাইন